পীরগঞ্জে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক বৃদ্ধের
মোঃ খায়রুল হাসান পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোবারক আলী (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার(২১ অক্টোবর) দুপুরে পীরগঞ্জ শহরের মিত্রবাটি এলাকার ‘জোড়া কবর’ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের মৃত কুরবান আলীর ছেলে মোবারক আলীর। তিনি ওই গ্রামের । তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তার স্বজনরা জানায়।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানা যায়, দুপুরে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পীরগঞ্জ রেলস্টেশন ছেড়ে জোড়া কবর নামক স্থানে পৌছে। এসময় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন মোবারক আলী। স্থানীয় ব্যক্তিরা ফায়ার সার্ভিসকে খবর দিলে পীরগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা তাঁকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় হাপাতালে তাঁর মৃত্যু হয়।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) ওয়ারিশ ইয়াজদানী বলেন, ট্রেনের ধাক্কায় আহত অবস্থায় ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসা চলাকালে সে মারা গেছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
পীরগঞ্জ রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার আজিজুল হক বলেন, ট্রেনটি পীরগঞ্জ ছেড়ে যাওয়ার পর জোড়া কবর নামক স্থানে এ দুর্ঘটনার খবর পাওয়া যায়। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।
দিনাজপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রাহেন মুঠোফোনে বলেন, ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়াগেছে। মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: