বাজারে মোটা চালের আগুন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপেই স্বস্তির ইঙ্গিত
নজরুল ইসলাম আলীম :
মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
খুচরা বাজারে মোটা চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির খবর পৌঁছাতেই দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রান্তিক ও নিম্নআয়ের মানুষের প্রধান খাদ্য হিসেবে পরিচিত এই চালের দাম বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলেন তিনি।মঙ্গলবার (৩ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল খুচরা বাজারে মোটা চালের মূল্যবৃদ্ধির সংবাদ প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি বিলম্ব না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাজার মনিটরিং জোরদার ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।প্রেসসচিব আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার পরপরই মাঠপর্যায়ে তদারকি বাড়ানো হয়। এর ইতিবাচক প্রভাব তাৎক্ষণিকভাবে বাজারে দৃশ্যমান হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কিছু এলাকায় দাম স্থিতিশীল হওয়ার আভাসও মিলেছে।বাজার সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ ব্যবস্থা, মজুতদারি ও পরিবহন খরচসহ নানা কারণে সাম্প্রতিক সময়ে মোটা চালের দাম বাড়তে থাকে। তবে সরকারের সক্রিয় হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন তারা।অর্থনীতিবিদদের মতে, প্রান্তিক মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাজারে নিয়মিত নজরদারি, মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং সরবরাহ চেইন স্বচ্ছ রাখা জরুরি। সরকার যদি দ্রুত ও কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখে, তাহলে ভোক্তারা স্বস্তি পেতে পারেন।সাধারণ ক্রেতারা আশা করছেন, শুধু সাময়িক নয়—দীর্ঘমেয়াদে যেন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল থাকে এবং প্রান্তিক মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে মোটা চালের দাম।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- বাজারে* মোটা,চালের
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: