• ঢাকা
  • শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

ছিনতাইকারীদের কবলে পুলিশ পরিদর্শক, কুপিয়ে জখম


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:১০ পিএম;
ছিনতাইকারীদের কবলে পুলিশ পরিদর্শক, কুপিয়ে জখম

খুলনায় ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে গুরুতর জখম হয়েছেন শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। শুক্রবার (৯ অক্টোবর) খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিশেষ অভিযান শেষে রিকশায় পুলিশ ক্লাবে যাওয়ার পথে তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী পুলিশ পরিদর্শক শাহ আলমের পথরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় তার দুই হাতের কব্জির ওপর চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে তারা।

পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ‘শাহ আলম জেলা পুলিশে কর্মরত। রাতে তার ডিউটি ছিলো। ডিউটি শেষ করে রিকশায় করে পুলিশ ক্লাবে ফেরার পথে এ ঘটনা ঘটে। তিনি পুলিশ ক্লাবে থাকেন। ঘটনাস্থল থেকে একটু সামনে রূপসা মোড়েই পুলিশের টহল গাড়ি ছিলো। তবে কলেজিয়েট স্কুলের পাশে অন্ধকারে গলি থেকে বের হয়ে ছিনতাই করে তারা আবার গলির ভেতর পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।’

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন