• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

নারী বাস সার্ভিস চালুর উদ্যোগ বিআরটিসির, চালক হবেন নারী


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৫৬ পিএম;
নারী বাস সার্ভিস চালুর উদ্যোগ বিআরটিসির, চালক হবেন নারী

দেশে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ‘নারী বাস সার্ভিস' চালুর মতো যুগান্তকারী উদ্যোগ নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন নবগঠিত সরকার।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) নারীদের জন্য বিশেষ 'নারী বাস সার্ভিস' চালুর উদ্যোগ নিয়েছে।

আজ বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে বিআরটিসি ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। এই বাস সার্ভিসটি সম্পূর্ণভাবে নারীদের দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে। বিজ্ঞপ্তি আরো জানানো হয়, বাসের স্টিয়ারিং ধরবেন দক্ষ নারী চালক এবং নারী কন্ডাক্টর ও নারী হেলপারের মাধ্যমে এ সার্ভিসটি পরিচালনা করা হবে। 

 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন