• ঢাকা
  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বছরের পর বছর কেটেছে আশ্বাসে, কাঁচা সড়কে নাকাল নলুয়াবাগীর মানুষ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৫৪ পিএম;
বছরের পর বছর কেটেছে আশ্বাসে, কাঁচা সড়কে নাকাল নলুয়াবাগীর মানুষ

লিটু, পটুয়াখালী প্রতিনিধি:

 

উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী এলাকার একটি কাঁচা সড়কের চিত্র বদলায়নি দীর্ঘ বছরেও। ঢালীর বাজার থেকে পশ্চিম নলুয়াবাগী সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে নলুয়াবাগী মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় তিন কিলোমিটারজুড়ে এই সড়কে হাঁটুসমান কাদা জমে থাকায় পায়ে হেঁটে চলাচল করাও অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার শিক্ষার্থী, শিক্ষক, রোগী ও কৃষকসহ সাধারণ পথচারীদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাবনাবাদ নদীর কোলঘেঁষা গোলখালী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড নিয়ে নলুয়াবাগী এলাকা গঠিত। এখানে প্রায় ২০ হাজার মানুষের বসবাস রয়েছে। নলুয়াবাগী মাধ্যমিক বিদ্যালয়, নলুয়াবাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম নলুয়াবাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নলুয়াবাগী রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরবাদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বলবুনিয়াসহ এলাকায় বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রতিদিন শত শত শিক্ষার্থীকে চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, নলুয়াবাগী এলাকায় প্রায় ৩২ কিলোমিটার গ্রামীণ সড়ক রয়েছে। এর মধ্যে মাত্র ১০ কিলোমিটার পাকা হলেও বাকি ২২ কিলোমিটার সড়কই এখনো কাঁচা রয়ে গেছে। ফলে বর্ষা মৌসুম শুরু হলেই পুরো এলাকার যোগাযোগব্যবস্থা অনেকটাই ভেঙে পড়ে ও বিচ্ছিন্ন হয়ে যায়।

ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে সড়কটি পাকাকরণের জোর দাবি জানানো হলেও কাজের কাজ কেবল মিলেছে আশ্বাসের বাণী। বর্ষা মৌসুম এলেই কাদাপানি মাড়িয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগের সীমা থাকে না। বিশেষ করে শিক্ষার্থীদের স্কুল ড্রেস, জুতা ও বই-খাতা কাদায় নষ্ট হয়ে যায়। খারাপ অবস্থার কারণে বৃষ্টির দিনে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যেতেই পারে না, ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপস্থিতি কমে যাওয়ার পাশাপাশি নিয়মিত পাঠদানও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন