• ঢাকা
  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

প্রবাসী চাচাতো ভাইয়ের স্ত্রীকে নিয়ে ‘লাপাত্তা’ এনসিপি নেতা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৫০ পিএম;
প্রবাসী চাচাতো ভাইয়ের স্ত্রীকে নিয়ে ‘লাপাত্তা’ এনসিপি নেতা

চাঁদপুরের শাহরাস্তি পৌর এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে প্রবাসী ভাইয়ের স্ত্রীকে (ভাবি) নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর রাতে বাহরাইন প্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে নিয়ে রহমত উল্লাহ লাপাত্তা হয়েছেন। পালিয়ে যাওয়ার পর থেকে দুজনই তাদের মুঠোফোন বন্ধ করে রেখেছেন। প্রবাসী ইব্রাহিম খলিল সম্পর্কে রহমত উল্লাহর চাচাতো ভাই। 

ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম জানান, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল।

বিষয়টি নজরে এলে ইব্রাহিমকে বিষয়টি জানানো হয়। পারিবারিকভাবে তাদের অবৈধ সম্পর্কের কথা জানাজানি হলে শনিবার রাতে পালিয়ে যান তারা।

এ ঘটনার পর মরিয়ম বেগমের শ্বশুর হারুনুর রশিদ বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, তার ছেলের স্ত্রী সোনা ও টাকা নিয়ে পালিয়ে গেছে।

বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে শাহরাস্তি থানা পুলিশ। 

শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন