• ঢাকা
  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

পটুয়াখালীর মহিপুরে চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:১১ পিএম;
পটুয়াখালীর মহিপুরে চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি:

 

পটুয়াখালীর মহিপুরে চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে মহিপুর থানার ৭ নম্বর লতাচাপলী ইউনিয়নে ওই কিশোরের বসতঘরে তার আপন বোনসহ প্রতিবেশী আরও তিন শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় কয়েকজন ওই কিশোরকে আটক করে মারধর করেন এবং তার মাথার কিছু চুল কেটে দেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ভুক্তভোগী এক শিশুর মা মোছা. জাকিয়া বেগম বাদী হয়ে গত ১৫ সেপ্টেম্বর মহিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলা রুজু হওয়ার পর অভিযুক্ত কিশোরকে গ্রেফতারে তৎপর হয় পুলিশ। এরই ধারাবাহিকতায় গত শনিবার লতাচাপলী ইউনিয়ন পরিষদের পাশের একটি গলি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

স্থানীয়রা জানান, এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে চরম আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় অভিভাবকরা।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন