পটুয়াখালীর বাউফলে নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ
পটুয়াখালীর বাউফলে নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে ফলাফলের সিট তুলে দেন প্রধান শিক্ষক আসমা বেগম।
সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং সার্বিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি ও পড়াশোনায় মনোযোগ নিশ্চিত করার তাগিদ দিয়ে প্রধান শিক্ষক আসমা বেগম বলেন, ‘‘সন্তানদের ভালো ফলাফলের পাশাপাশি গুণগত শিক্ষার পরিবেশ তৈরিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষার মান বাড়াতে অভিভাবকদেরও সন্তানদের প্রতি আরও বেশি সচেতন ও যত্নশীল হতে হবে।’’
অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষকমণ্ডলী, আমন্ত্রিত অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের সাফল্য কামনা করে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: