• ঢাকা
  • শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. লাইফস্টাইল ও বিউটি টিপস

অবশেষে নিজের ভুল বুঝতে পারলেন কিশোরী, ফিরে গেলেন বাবা-মার সাথে


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:০০ পিএম;
অবশেষে নিজের ভুল বুঝতে পারলেন কিশোরী, ফিরে গেলেন বাবা-মার সাথে

ধর্ম পরিবর্তন করে বিয়ের উদ্দেশ্যে পাথরঘাটায় আসা কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক, লিটু:

 

সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচয়ের সূত্র ধরে ঢাকার শ্রীপুর থেকে বরগুনার পাথরঘাটায় চলে আসা ১৫ বছর বয়সী এক কিশোরী ও ১৭ বছর বয়সী এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও উভয় পরিবারের উপস্থিতিতে তাদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

গত বৃহস্পতিবার বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খাঁন এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপের একটি গ্রুপের মাধ্যমে ওই কিশোর ও কিশোরীর পরিচয় হয়। এরপর থেকেই তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সখ্য গড়ে ওঠে। সম্প্রতি কিশোরীর পরিবার তার বিয়ের জন্য পাত্র দেখা 
শুরু করলে সে কাউকে না জানিয়ে গত ১ সেপ্টেম্বর বাসে করে পাথরঘাটার উদ্দেশে রওয়ানা দেয়। পরদিন সকালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পৌঁছালে ওই কিশোর মোটরসাইকেলে করে তাকে পাথরঘাটার বড়ইতলা 
এলাকায় নিয়ে আসে। বিষয়টি স্থানীয়দের সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে স্থানীয় সমাজকর্মী রফিক বলেন, “অপ্রাপ্তবয়স্ক দুই কিশোর-কিশোরীর এভাবে দূরবর্তী স্থানে একা চলে আসার বিষয়টি উদ্বেগের। পুলিশ দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের কোনো বিপদের হাত থেকে তারা রক্ষা পেয়েছে।”

কিশোরীর বাবা জানান, মেয়ের এমন আকস্মিক নিখোঁজ ও পাথরঘাটায় চলে যাওয়ার খবর শুনে তারা সম্পূর্ণ হতবাক হয়ে যান। পরে থানা থেকে পুলিশ যোগাযোগ করলে পরিবারের সদস্যরা দ্রুত পাথরঘাটায় গিয়ে মেয়েকে নিরাপদে বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম জানান, একটি হিন্দু যুবকের বাড়িতে এক মুসলিম কিশোরী অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে এবং সুরক্ষার ব্যবস্থা করে।

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খাঁন জানান, “উভয়পক্ষই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এবং অভিভাবকদের কোনো অভিযোগ না থাকায় কোনো মামলা দায়ের করা হয়নি। 
আইনি প্রক্রিয়া ও যথাযথ আনুষ্ঠানিকতা শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন