• ঢাকা
  • সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ভারতের কাছে জ্বালানি সহায়তা চাইল বাংলাদেশ!


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৩৯ পিএম;
ভারতের কাছে জ্বালানি সহায়তা চাইল বাংলাদেশ!

দেশের জ্বালানি খাতের চলমান সংকট নিরসনে প্রতিবেশী দেশ ভারতের কাছে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। জ্বালানি নিরাপত্তার অংশ হিসেবে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কম্পানি ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল) এবং আসামের নুমলীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল)-এর কাছ থেকে চার মাসে ৫০ হাজার টন ডিজেল সরবরাহের জন্য আহ্বান জানিয়েছে ঢাকা। আজ রবিবার (৮ মার্চ) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

একাধিক সূত্রে জানা যায়, জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখতে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরিভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে।

সরকারের পক্ষ থেকে ভারতের এই দুই প্রতিষ্ঠানের কাছে পাঠানো প্রস্তাবে আগামী চার মাসের মধ্যে ৫০ হাজার টন ডিজেল বাংলাদেশে সরবরাহের প্রক্রিয়া শুরু করার অনুরোধ জানানো হয়েছে।

ভারতের এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ডিজেল আমদানির চুক্তি সম্পন্ন হলে তা দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

সরকারের উচ্চপর্যায়ের সূত্রমতে, জ্বালানি সংকট কাটাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের পাশাপাশি বর্তমান জরুরি পরিস্থিতি সামাল দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেলে খুব দ্রুতই এই ডিজেল বাংলাদেশে আসা শুরু হবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন