মার্কিন ব্যাংক ও শেয়ারবাজারে সাইবার হামলার সতর্কতা জারি
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা, বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতাকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনা এখন বিশ্ব বাজারে প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ইরান সমর্থিত হ্যাকাররা প্রতিশোধ নিতে আমেরিকার বড় বড় ব্যাংক এবং আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠানগুলোতে সাইবার হামলা চালাতে পারে।
আমেরিকার আর্থিক খাত (যেমন—পেমেন্ট সিস্টেম, শেয়ারবাজার ও ট্রেজারি মার্কেট) দেশটির মেরুদণ্ড। কোনো কারণে এই ব্যবস্থা হ্যাক হলে পুরো দেশের অর্থনীতি থমকে যেতে পারে।
তাই মার্কিন গোয়েন্দা সংস্থা ও আর্থিক খাতের নির্বাহীরা নজরদারি বাড়িয়েছেন।
সম্ভাব্য হামলার ধরনগুলো হতে পারে—হ্যাকাররা ইন্টারনেটে কৃত্রিম ট্রাফিক বা ভিড় বাড়িয়ে দিয়ে ব্যাংকের সার্ভার অচল করে দিতে পারে, যাতে গ্রাহকরা লেনদেন করতে না পারেন। ভাইরাসের মাধ্যমে তথ্য চুরি করে বা লক করে দিয়ে মুক্তিপণ দাবি করা। এর আগেও চীনা একটি ব্যাংকের মার্কিন শাখায় এমন হামলায় লেনদেন ব্যাহত হয়েছিল।
এ ছাড়া রাজনৈতিক কারণে ওয়েবসাইট বা নেটওয়ার্ক নষ্ট করে দেওয়ার মাধ্যমে সাইবার হামলা হতে পারে।
আর্থিক খাতের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ টড ক্লেসম্যান জানিয়েছেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং যেকোনো জরুরি অবস্থা সামাল দিতে প্রস্তুত আছেন। অন্যদিকে, ক্রেডিট রেটিং সংস্থাগুলো সতর্ক করেছে যে, সরাসরি হামলার পাশাপাশি তেলের দাম বৃদ্ধি এবং বিশ্ববাজারে অস্থিরতাও ব্যাংকগুলোর জন্য পরোক্ষ ঝুঁকি তৈরি করছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: