• ঢাকা
  • সোমবার, ১৭ আগষ্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

এমপির গাড়িতে হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ গ্রেপ্তার ২


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৭ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:১৯ পিএম;
এমপির গাড়িতে হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. গোলাম মুক্তাদীরসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (১৬ আগস্ট) রাতে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার ৮নং এজাহারভুক্ত আসামি মো. গোলাম মুক্তাদীরকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। একই দিন বিকেলে রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের সামনে অবস্থিত একটি ক্যাফে থেকে আলমগীর হোসেন নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার রাতে স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন