• ঢাকা
  • সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

মহম্মদপুরে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:২৮ পিএম;
মহম্মদপুরে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়"
​মাগুরার মহম্মদপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সিনিয়র  স্টাফ রিপোর্টার :

 

"শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং প্রতিযোগিতার মধ্য দিয়ে মাগুরার মহম্মদপুরে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর ২০২৬​) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে দিবসটি উদযাপন করা হয়।
​আলোচনা সভায়
​উপজেলা পরিসংখ্যান অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আফরোজ।
​আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন,
সহকারী কমিশনার (ভূমি) সাদমান আকিব, মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি),
​এম শামীম আহমেদ,  উপজেলা প্রেস ক্লাব সভাপতি 
​আজিজুর রহমান টুটুল, উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি 
​মেহেদী হাসান পলাশ,
​, সাবেক অধ্যক্ষ ও আহ্বায়ক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মো: মতিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি, কাজী সালিমা হক মহিলা কলেজের প্রফেসর ড. রইস উদ্দিন। 
​বক্তারা বলেন, "কন্যা শিশুরা দেশের মোট জনসংখ্যার এক উল্লেখযোগ্য অংশ এবং তারা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিক যত্ন, পুষ্টি, শিক্ষা, সুরক্ষা নিশ্চিতকরণ ও অধিকার রক্ষা করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। বর্তমান যুগে মেয়েরা কোনো ক্ষেত্রে পিছিয়ে নেই—শিক্ষা, খেলাধুলা ও পেশাগত জীবনে নারীরা প্রতিনিয়ত সাফল্য অর্জন করে বিশ্বজয় করছে। একটি মেয়ে শিশু যেন কোনোভাবেই তার স্বপ্ন বাস্তবায়নের পথ থেকে বিচ্যুত না হয়, সেজন্য তাদের মেধা বিকাশের পথ সুগম করতে পরিবার ও সমাজকে একযোগে এগিয়ে আসতে হবে।"
​সমাপনী ও পুরস্কার বিতরণ
​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন