• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ আগষ্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. আর্ন্তজাতিক

পূর্ণ সূর্যগ্রহণ, দিনেই অন্ধকারে ডুবল স্পেন-আইসল্যান্ড


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৫৫ পিএম;
পূর্ণ সূর্যগ্রহণ, দিনেই অন্ধকারে ডুবল স্পেন-আইসল্যান্ড

ইউরোপের বিভিন্ন দেশে বুধবার (১২ আগস্ট) বিরল পূর্ণ সূর্যগ্রহণ দেখা গেছে। চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দেওয়ায় কয়েক মিনিটের জন্য দিনের বেলায় রাতের মতো অন্ধকার নেমে আসে।

রাশিয়ার উত্তরাঞ্চল থেকে শুরু হয়ে সূর্যগ্রহণের পূর্ণতা গ্রিনল্যান্ড পেরিয়ে আইসল্যান্ডে পৌঁছায়। এরপর ইউরোপের মূল ভূখণ্ডের দিকে এগিয়ে যায় এটি। আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিকে ১৪৩৩ সালের পর এই প্রথম পূর্ণ সূর্যগ্রহণ দেখা গেল।

ইউরোপে পূর্ণ সূর্যগ্রহণ, দিনেই অন্ধকারে ডুবল স্পেন-আইসল্যান্ড

আইসল্যান্ডের কেফলাভিকে স্থানীয় সময় বিকেল ৫টা ৪৭ মিনিটে পূর্ণ অন্ধকার নেমে আসে। দেশটির পশ্চিমাঞ্চলে সূর্যগ্রহণ প্রায় ২ মিনিট ১৩ সেকেন্ড স্থায়ী হয়। রেইকিয়াভিকে স্থায়ী হয় এক মিনিটের কিছু বেশি সময়।

এরপর স্পেনের বিভিন্ন এলাকায় দেখা যায় পূর্ণ সূর্যগ্রহণ। দেশটিতে এক শতাব্দীরও বেশি সময় পর এই বিরল দৃশ্য দেখা গেল। স্পেনের পাশাপাশি পর্তুগালের কিছু এলাকাতেও পূর্ণ সূর্যগ্রহণ দেখা যায়। ইউরোপের অন্য অনেক দেশে অবশ্য আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে।

ইউরোপে পূর্ণ সূর্যগ্রহণ, দিনেই অন্ধকারে ডুবল স্পেন-আইসল্যান্ড

পূর্ণ সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দেয়। তখন সূর্যের বাইরের আবরণ বা করোনা দৃশ্যমান হয়। কয়েক মিনিটের জন্য চারপাশে অস্বাভাবিক অন্ধকার ও গোধূলির মতো পরিবেশ তৈরি হয়। তাপমাত্রাও কিছুটা কমে যায়।

এই বিরল দৃশ্য দেখতে আইসল্যান্ড ও স্পেনসহ বিভিন্ন দেশে হাজারো মানুষ জড়ো হন। অনেক পর্যটকও বিশেষভাবে সূর্যগ্রহণ দেখতে এসব দেশে যান।

 

ইউরোপে পূর্ণ সূর্যগ্রহণ, দিনেই অন্ধকারে ডুবল স্পেন-আইসল্যান্ড

আরও একটি পূর্ণ সূর্যগ্রহণ আগামী বছর, ২০২৭ সালের আগস্টে, স্পেনের দক্ষিণাঞ্চল ও উত্তর আফ্রিকার ওপর দিয়ে দেখা যাবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন