• ঢাকা
  • বুধবার, ১২ আগষ্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১২ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৫৫ পিএম;
রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

 

নওগাঁর রাণীনগরে কৃষকদের নিকট থেকে সরকারী দামের চাইতে রাসায়নিক সারের দাম বেশি নেয়ায় ৩জন সার ডিলারকে মোট ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার রাতে উপজেলার আবাদপুকুর বাজারে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশার (ভূমি) নাবিলা ইয়াসমিন।
‎আদালত সুত্র জানায়,চলতি আমন মৌসুমে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের কাছে বেশি দামে সার বিত্রি করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার আবাদপুকুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার ডিলার সাইফুল ইসলামকে ৮হাজার,আব্দুল হান্নানকে ৬হাজার এবং অনিয়মিত দোকান পরিচালনার দায়ে গোলাম রাব্বানী দপ্তরিকে ৬হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন চৈতি,সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম এবং থানাপুলিশ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন বলে আদালত সুত্র জানিয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন