• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ আগষ্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৩৩ পিএম;
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির জ্যেষ্ঠ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল এরইমধ্যে মহাসচিবের পদসহ বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বিএনপির উচ্চ পর্যায়ের বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করেন তারেক রহমান।

ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপ্রতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আজ সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট।

২৩তম রাষ্ট্রপ্রতি নির্বাচনের ভোট হবে ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদ কক্ষে। সংসদ সদস্য এই নির্বাচনের ভোটার।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন