• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ আগষ্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

আশুলিয়ায় স্কুলছাত্রী অপহরণ, এনসিপি নেতাসহ গ্রেপ্তার ২


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৪৩ এএম;
আশুলিয়ায় স্কুলছাত্রী অপহরণ, এনসিপি নেতাসহ গ্রেপ্তার ২

সাভারের আশুলিয়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তরের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক তৌহিদুর ইসলাম সানভীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।

এ ঘটনায় মূল অভিযুক্ত শাকিল (২৩) এখনো পলাতক রয়েছে। গ্রেপ্তার অপর ব্যক্তির নাম নাজিম। 

পুলিশ জানিয়েছে, অপহরণের সাথে সরাসরি যুক্ত থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন