• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ আগষ্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ করে বেড়ে গেছে


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৫৭ পিএম;
অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ করে বেড়ে গেছে

অবৈধ অটোরিকশার কারণে দেশে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ করে বেড়ে গেছে। যে চাহিদা আগে ছিল না। এসব অবৈধ সংযোগ বন্ধ করতে গেলে তারা উল্টো হামলা করে।

এ সময় দেশে আরও তিনটি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, ১০-১২ দিন আগে একটি টার্মিনালের জন্য অর্ডার দেওয়া হয়েছে।

জ্বালানিমন্ত্রী জানান, মোংলা-হিরন পয়েন্ট এলাকায় আরও একটি এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে।এ সময় তেল নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, ‘তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে।’

 

দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক

এ সম্পর্কিত আরও পড়ুন