• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

রাণীনগরে নিষিদ্ধ জাল জব্দ করে আগুনে ভস্মিভূত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:০৩ পিএম;
রাণীনগরে নিষিদ্ধ জাল জব্দ করে আগুনে ভস্মিভূত

নওগাঁর রাণীনগরে মৎস্য অভয়াশ্রমে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে অর্ধ লক্ষাধীক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল জব্দ করে আগুনে ভস্মিভূত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।

‎উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ জানান,ছোট যমুনা নদীর মৎস্য অভয়াশ্রমে নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভয়াশ্রম থেকে অর্ধ লাখ টাকার প্রায় ২০০মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল জব্দ করা হয়।পরে সেখানেই আগুন দিয়ে ভস্মিভূত করা হয়েছে।

এর পর সেখানে স্থানীয় মৎস্যজীবিদের নিয়ে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ,সহকারী মৎস্য কর্মকর্তা আইয়ুব আলীসহ স্থানীয়  মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন