• ঢাকা
  • শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বরগুনায় বিএনপির নেতা জালাল ফকিরের সামনে ‘জয় বাংলা’ স্লোগান


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৫১ পিএম;
বরগুনায় বিএনপির নেতা জালাল ফকিরের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

হাফিজ খান, বরগুনা জেলা প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে বিএনপির স্থানীয় নেতাদের উপস্থিতিতে নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের একটি অংশ ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে আমতলী উপজেলার চুনাখালী এলাকায় ইউনুস আলী খান ডিগ্রি কলেজের মিলনায়তনে একাদশ ও স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জালাল উদ্দিন ফকির।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন মো. জালাল উদ্দিন ফকির। তাঁর বক্তব্য শেষ হওয়ার পর শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী জানান, জালাল উদ্দিন ফকিরের বক্তব্য শেষ হওয়ার পর কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দেন। বিষয়টি নিয়ে অনুষ্ঠানে উপস্থিত অনেকেই বিস্মিত হন বলে দাবি করেন তাঁরা।

এ বিষয়ে প্রধান অতিথি মো. জালাল উদ্দিন ফকিরের বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি। তবে বিষয়টি নিয়ে ভিন্ন কথা বলেছেন অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা। তিনি দাবি করেন, “আমরা সামনে বসা ছিলাম।

পেছন থেকে শিক্ষার্থীদের মধ্য থেকে কেউ ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে কি না, তা আমাদের কানে আসেনি।

তবে ফেসবুকে একটি ভিডিও দেখেছি। সেটি এডিট করা কি না, তা-ও জানি না।” কলেজের অধ্যক্ষ মো. জাকারিয়া বলেন, “আজ কলেজে নবীনবরণ অনুষ্ঠান ছিল। তবে শিক্ষার্থীরা কেউ ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে কি না, তা আমি শুনিনি। ফেসবুকে কী ধরনের ভিডিও ভাইরাল হয়েছে, সেটিও আমার জানা নেই। আমি ফেসবুক ব্যবহার করি না।”

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন