খিলক্ষেত থেকে মানসিক ভারসাম্যহীন যুবক মেহেদী নিখোঁজ থানায় জিডি
নিজস্ব প্রতিবেদক।
রাজধানীর খিলক্ষেত থানাধীন ডুমনী ইউনিয়নের পাতিরা (ভূঁইয়া পাড়া) এলাকা থেকে মেহেদী হাসান (৩০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। গত সোমবার (৩১ আগস্ট ২০২৬) সকাল সাভে ১১টা থেকে তিনি নিখোঁজ রয়েছেন। পরিবার জানায়, তিনি মানসিক সমস্যাগ্রস্ত।
এ বিষয়ে নিখোঁজের স্বজন মোছাঃ কুলছুম আক্তার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নম্বর ৫২৫ তাং৮-১০-২৬ ইং অন্তর্ভুক্ত করেছেন।
নিখোঁজ ব্যক্তির বিবরণ নাম: মেহেদী হাসান,ঠিকানা: পাতিরা (ভূঁইয়া পাড়া), ডুমনী, খিলক্ষেত, পরনের পোশাক: খয়েরি রঙের বাটিক লুঙ্গি,শারীরিক অবস্থা: মানসিক সমস্যাগ্রস্ত/বিশেষ চাহিদাসম্পন্ন।
নিখোঁজের পর থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তাঁর কোনো সন্ধান পাননি। নিখোঁজ মেহেদী হাসানের সন্ধানে পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ ওবাইদুল ইসলাম দায়িত্ব পালন করছেন।
কোনো সহৃদয় ব্যক্তি যদি তাঁর সন্ধান পেয়ে থাকেন বা তাঁকে কোথাও দেখে থাকেন, তবে মানবিক খাতিরে নিকটস্থ থানা অথবা নিচের( ০১৫৭৬-৬৯৬৩৭৫, ০ ১৭৭১-০০১৩৩৯)নম্বরগুলোতে দ্রুত যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ করা হচ্ছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: