• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

আত্রাইয়ে দশ দিনব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৪৭ পিএম;
আত্রাইয়ে দশ দিনব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী

এমরান মাহমুদ প্রত্যয় নওগাঁ সংবাদদাতা:
নওগাঁর আত্রাইয়ে দশ দিনব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর)দুপুরে উপজেলা আনসার ভিডিপি কার্যালয় আয়োজনে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ ১০ দিনব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. মনিরুজ্জামান।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের  অধ্যক্ষ রায়হানুল কবীর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.মাযাহারুল ইসলাম উপস্থিত ছিলেন। 

প্রশিক্ষণ শেষে ৮০ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ এবং কর্মকর্তার ব্যক্তিগত উদ্যোগে গাছের চারা বিতরণ। কলেজ প্রাঙ্গনে১০ টি ফলজ বনজ ও ঔষধি গাছ রোপন,এছাড়া উপস্থিত প্রশিক্ষনার্থীদের অংশগ্রহণে কলেজ প্রাঙ্গনে পরিছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। 

উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের এ ধরনের মহৎ উদ্যোগকে কলেজ কর্তৃপক্ষ সহ প্রশিক্ষণার্থীরা সাধুবাদ জানিয়েছেন এবং পরবর্তীতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম এর ব্যবস্থা করার জন্য তারা অনুরোধ জানানো হয়েছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন