• ঢাকা
  • শনিবার, ০১ আগষ্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বোয়ালমারীতে সাতৈর-এলাংখালী রোডে ডাকাতের হামলায় এক যুবক আহত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৫৮ এএম;
বোয়ালমারীতে সাতৈর-এলাংখালী রোডে ডাকাতের হামলায় এক যুবক আহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর-এলাংখালী (গ্রান্ডট্রাঙ্ক) রোডের কুলা- ভাঙ্গা ব্রীজ সংলগ্ন এলাকায় রাত আনুমানিক ০৮.৩০ মিনিটে ৩/৪জনের একদল ডাকাত এক যুবককে কুপিয়ে তার কাছে থাকা টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায়।

স্থানীয় সুত্রে জানা যায়, মহম্মদপুর উপজেলার ঝামা এলাকার এক যুবক টিন ক্রয়ের জন্য সাতৈর বাজারে আসেন। টিন ক্রয় করে একটি ভ্যানে টিন পাঠিয়ে সাইকেল নিয়ে  ফিরে যাওয়ার পথে কুলা-ভাঙ্গা নামক স্থানে ডাকাতেরা তার উপর হামলা চালায়।

যুবকের চোখে এবং শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে মারাত্মক আহত করে টাকা পয়সা, মোবাইল ছিনিয়ে নেয় । স্থানীয়রা সংবাদ পেয়ে আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে  যায়।

বিস্তারিত আসছে....

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন