• ঢাকা
  • শুক্রবার, ০৭ আগষ্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের ১৫ নেতার পদত্যাগ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ০৭ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৪২ পিএম;
গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের ১৫ নেতার পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে একযোগে ১৫ জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার কমলাপুর খন্দকার বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুকসুদপুর পৌরসভার কমলাপুর ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি লুতফর রহমান মোল্লা।

লুতফর রহমান মোল্লা জানান, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তিনি এবং তার সঙ্গে থাকা ১৪ জন নেতা আওয়ামী লীগের সব সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিবেচনায় নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি তাদের এই সিদ্ধান্তকে সম্মানের সঙ্গে গ্রহণ করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত অন্য পদত্যাগকারী নেতারাও আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেদের সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন- ইকরাম ফকির, রিপন শেখ, এনজেহার মোল্লা, মিজন মোল্লা, হায়াত মোল্লা, লুকমান মোল্লা, আকরাম মোল্লা, আকাদ্দেস মোল্লা, ইমদাদ মোল্লা, নাসিমা খায়ের, আকরাম মোল্যা, হাবিবুর রহমান রাসেল, আইউব মুন্সী ও মন্টু মোল্লা। তারা সবাই পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন