পটুয়াখালীতে দুর্গোৎসব উপলক্ষে ১২০ দুস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে সপ্তমী পূজায় পটুয়াখালীতে দুস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। ব্রহ্মসমাজ ও পাষাণময়ী কালীমাতার মন্দির কমিটির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
গত শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় পাষাণময়ী কালীমাতার মন্দির প্রাঙ্গণে ১২০ জন দুস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্রহ্মসমাজ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মানসকান্তি দত্ত, পাষাণময়ী কালীমাতার মন্দির কমিটির সভাপতি সমীর কর্মকার, সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার, সাবেক সাধারণ সম্পাদক চিন্ময় বণিক, সাংগঠনিক সম্পাদক নেপাল দাস এবং সদস্য দুলাল কর্মকার, বিশ্বজিৎ কর্মকার, মিন্টু দাস ও তন্ময় কর্মকারসহ অন্যরা।
বস্ত্র বিতরণকালে আয়োজকদের অন্যতম মানসকান্তি দত্ত ও রঞ্জন কর্মকার জানান, প্রতিবছর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্রহ্মসমাজ ও পাষাণময়ী কালীমাতার মন্দির কমিটির যৌথ উদ্যোগে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় এবার ১০ জন দুস্থ পুরুষের মধ্যে লুঙ্গি এবং ১১০ জন দুস্থ নারীর মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: