• ঢাকা
  • রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

Advertise your products here

  1. রাজনীতি

পটুয়াখালীর উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় এমপি আলতাফ ও জেলা পরিষদ প্রশাসক কুট্টির


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৩৬ পিএম;
পটুয়াখালীর উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় এমপি আলতাফ ও জেলা পরিষদ প্রশাসক কুট্টির

পটুয়াখালী জেলা প্রতিনিধি:

 

পটুয়াখালী জেলার সর্বাঙ্গীণ উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করতে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।

আজ রোববার সকালে পটুয়াখালী জেলা পরিষদের সম্মেলন কক্ষে পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় এ অঙ্গীকার ব্যক্ত করা হয়। সভায় পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

এর আগে সংসদ সদস্য জেলা পরিষদ কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি।

মতবিনিময় সভা শেষে দুই নেতা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। সংবাদ সম্মেলনে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, "পটুয়াখালীর সার্বিক উন্নয়নে সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক যৌথভাবে কাজ করার অভিপ্রায় প্রকাশ করেছেন। আমরা আশা করছি, আগামী দিনে তাঁদের এই ঐক্যবদ্ধ প্রয়াস পটুয়াখালীবাসীর জীবনে ইতিবাচক ও দৃশ্যমান পরিবর্তনের সূচনা করবে।"

সংবাদ সম্মেলন শেষে সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি উপস্থিত সংবাদকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলা পরিষদের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন