• ঢাকা
  • রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

​শরণখোলায়প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: কথিত প্রেমিক পলাতক, তদন্তে পুলিশ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:০৭ পিএম;
​শরণখোলায়প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: কথিত প্রেমিক পলাতক, তদন্তে পুলিশ

মোঃ নাজমুল ইসলাম সবুজ:
বাগেরহাটের শরণখোলায় ভাড়া বাসা থেকে জুঁই আক্তার (২৬) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন তার কথিত পরকীয়া প্রেমিক।

​নিহত জুঁই আক্তার উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের কুয়েত প্রবাসী আনোয়ার হাওলাদারের স্ত্রী ও মেণাজ হাওলাদারের ছেলের বউ।

​স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী বিদেশে থাকার সুবাদে জুঁইয়ের সঙ্গে স্থানীয় এক ব্যক্তির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শনিবার রাতে ভাড়া বাসায় জুঁইয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রেমিক গা-ঢাকা দিয়েছেন। এ নিয়ে এলাকায় রহস্য ও নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ​সংবাদ পেয়ে শরণখোলা থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

​এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটির সত্যতা উন্মোচন এবং অভিযুক্ত ব্যক্তির এতে কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্ত ও সার্বিক তদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন