পঞ্চগড়ে দুর্গোৎসবে এসআরবি-১৩-এর বিশেষ নিরাপত্তা ও সাইবার নজরদারি
মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড়:
শারদীয় দুর্গোৎসবে নাশকতা ও অপরাধ প্রতিরোধে পঞ্চগড়ের ২৬৮টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। একই সঙ্গে গুজব ছড়ানো ঠেকাতে সামাজিক যোগাযোগমাধ্যমেও কড়া নজরদারি চালানো হচ্ছে।
রোববার (১৮ অক্টোবর) পঞ্চগড় কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দিরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান রংপুর এসআরবি-১৩-এর নীলফামারী সিপিসি-২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার আবু রোহানী পারভেজ রনী।
তিনি জানান, সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করে পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত টহল ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীটির সদস্যরা প্রস্তুত রয়েছেন। পাশাপাশি, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্যে কান না দেওয়া এবং তা যাচাই ছাড়া শেয়ার না করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া এই শারদীয় উৎসব আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে। পূজা উদযাপন শান্তিপূর্ণ রাখতে এসআরবি-১৩ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: