• ঢাকা
  • রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

কলাপাড়ায় শিশু রায়হান হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৩৭ পিএম;
কলাপাড়ায় শিশু রায়হান হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালী জেলা প্রতিনিধি:


পটুয়াখালীর কলাপাড়ায় ১০ মাসের অবোধ শিশু রায়হানকে ঘুমন্ত বাবার কোল থেকে অপহরণের পর নৃশংসভাবে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে ‘ছাত্র-জনতা’ ও বিভিন্ন সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে ঘণ্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থী, মানবাধিকারকর্মী, সামাজিক সংগঠনের সদস্যসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা শাখা পরিবেশ কর্মী স্থপতি ইয়াকুব খান, কলাপাড়া পৌর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক তারেক আমান সুমন, সাংগঠনিক সম্পাদক সোয়েবুর রহমান এবং ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের সাবেক সভাপতি নাজমুস সাকিবসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা চরম ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘‘একটি ১০ মাসের নিষ্পাপ শিশুকে বাবার কোল থেকে ছিনিয়ে নিয়ে এমন নৃশংসভাবে হত্যা করা চরম বর্বরতা।’’ তারা উল্লেখ করেন, পুলিশ ইতোমধ্যে ঘটনার সাথে জড়িত সন্দেহে নিহত শিশু রায়হানের আপন খালু আল-আমিনকে গ্রেপ্তার করেছে। তবে কেবল গ্রেপ্তারেই শান্ত নন এলাকাবাসী।

বক্তারা মানবাধিকারকর্মী ও স্থানীয়দের পক্ষে দাবি জানান, কোন উদ্দেশ্যে এবং কেন এই নারকীয় ও নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা পুলিশকে তদন্তের মাধ্যমে দ্রুত উন্মোচন করে জনসমক্ষে প্রকাশ করতে হবে। পাশাপাশি এই জঘন্য অপরাধের সাথে জড়িত প্রধান অভিযুক্তসহ অপরাপর সকল আসামির দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান তারা।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন