বোয়ালমারীতে চরবর্নি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন সম্পন্ন
ফরিদপুরের বোয়ালমারীতে চরবর্নি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি ২০২৬ গঠন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিদ্যালেয়র প্রধান শিক্ষক মো: ছানোয়ার করিম এই কমিটি ঘাষনা করেন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি বরাবর অনুমোদনের জন্য প্রেরণ করেছেন।
নবগঠিত এই কিমিটিতে সভাপতি হয়েছেন মধুবর্নি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, সদা হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব মো: শরিফুল করিম। সহ-সভাপতি র দায়িত্ব পেয়েছেন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা। দাতা সদস্য নির্বাচিত হয়েছেন (বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালীন ভূমিদাতা, বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত দরবেশ মোল্লার পুত্র) খরসূতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো: মমিনুল ইসলাম।
অন্যান্য সদস্যরা হলেন, অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী, শিক্ষানুরাগী গোলাম মো: সবুর, বিদ্যুৎসাহী (মহিলা) সদস্য আপিয়া পারভীন, ৪নং ওয়ার্ড মেম্বার মো: আলাউদ্দিন মাতুব্বর, অভিভাবক প্রতিনিধি (পুরুষ) অসিম মোল্লা, অভিভাবক প্রধিনিধি (পুরুষ) মো: মইনুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি (মহিলা) মোসা: সানজিদা আক্তার, অভিভাবক প্রতিনিধি (মহিলা) নার্গিস আক্তার, শিক্ষক প্রতিনিধি সাবিনা ইয়াসমিন এবং সদস্য সচিব, প্রধান শিক্ষক মো: ছানোয়ার করিম।
সকলের সর্বসম্মত সিদ্ধান্তে সোহার্দপূর্ণ পরিবেশে প্রধান শিক্ষক কিমিটি ঘোষনা করলে উপস্থিত সকলে করতালির মাধ্যমে স্বাগত জানান। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীন বিএনপি নেতা মো: নাসির মোল্লা, প্রধান শিক্ষক, মধুবর্নি মাধ্যমিক বিদ্যালয় মো: আনিচুজ্জামান, মোস্তাফিজুর রহমান পাখি, মো: শহিদুল্লাহ শেখ, ৫নং ওয়ার্ড মেম্বার মো: সাবু মিয়াসহ শিক্ষক মন্ডলী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: