• ঢাকা
  • রবিবার, ০২ আগষ্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

‎পাঁচবিবিতে জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০২ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৪৯ পিএম;
‎পাঁচবিবিতে জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

‎জয়পুরহাটের পাঁচবিবিতে জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল সমাবেশ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎১ লা আগস্ট শনিবার বিকেলে বাদ আছর বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণ হতে প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে স্লোগান সহকারে এক গণমিছিল পৌর শহরের সদর রোড দিয়ে রাখির মোড় স্টেশন রোড ও পাঁচমাথা মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিনমাথা মোড়ে গিয়ে শেষ হয়।

‎শেষে তিনমাথা চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ সুজাউল করিম। উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জেলা জামায়াত ইসলামী কর্ম পরিষদের অন্যতম সদস্য ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান,উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মোঃ আবু রায়হান,পৌর জামায়াতের আমির মাওঃআবুল বাশার,সাবেক ছাত্রনেতা অ্যাটর্নি জেনারেল জোবায়দুর রহমান বাবু, ছাত্রশিবির পূর্ব শাখার সভাপতি সোহরাব হোসেন ও পশ্চিম শাখার সভাপতি আব্দুল মুকিত সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। 

‎বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের দুইটি বছর পেরিয়ে গেলেও বর্তমান সরকার আজও তা বাস্তবায়ন করেননি। যদি তারা বাস্তবায়ন না করেন তাহলে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারের মতই পরিণত হবে তাদের। না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি ব্যক্ত করেন বক্তারা।

দৈনিক পুনরুত্থান / ‎দেলোয়ার হোসেন পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ

এ সম্পর্কিত আরও পড়ুন