• ঢাকা
  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যান নজরুল গাজীর মা মহীয়সী নারী মতিয়া বেগমের জানাজায় মানুষের ঢল


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৫২ এএম;
পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যান নজরুল গাজীর মা মহীয়সী নারী মতিয়া বেগমের জানাজায় মানুষের ঢল

লিটু, পটুয়াখালী প্রতিনিধি:

 

পটুয়াখালী পৌরসভার মুসলিমপাড়া নিবাসী, পাংগাশিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম গাজী কাঞ্চন মিয়ার সহধর্মিনী এবং পাংগাশিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গাজী নজরুল ইসলামের মাতা মহীয়সী নারী মোসাঃ মতিয়া বেগমের জানাজা নামাজে মানুষের উপচে পড়া ঢল নামে।

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ জুমা লতিফ স্কুল মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পরিচালনা করেন মুসলিমপাড়া বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব ও জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল কাদের।

এ সময় মায়ের আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন মরহুমার বড় ছেলে ও বর্তমান ইউপি চেয়ারম্যান মো. নজরুল গাজী। জানাজায় আরও উপস্থিত ছিলেন মরহুমার মেজ ছেলে পটুয়াখালী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও বিশিষ্ট ব্যবসায়ী মো. রেজাউল গাজী, সেজ ছেলে জনতা কলেজের প্রভাষক গাজী গোলাম সরোয়ার এবং ছোট ছেলে জেলা পরিষদের সাবেক সদস্য ও চেম্বারের সাবেক পরিচালক মো. জাকারিয়া কাওসার বাবু গাজী।

জানাজায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জজকোর্টের পিপি অ্যাড. মজিবুর রহমান টোটন, জেলা বারের সাবেক সভাপতি অ্যাড. এটিএম মোজাম্মেল হোসেন তপন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, জামায়াত নেতা আব্দুল্লাহ আল নাহিয়ান, জেলা যুবদলের সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন, জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. জাকারিয়া, দৈনিক গণদাবীর সম্পাদক মো. গোলাম কিবরিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শত শত সাধারণ মুসল্লি।

এর আগে গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে চিকিৎসা শেষে সুন্দরবন-১ লঞ্চে ঢাকা থেকে পটুয়াখালীর বাসায় ফেরার পথে লঞ্চে এশার নামাজ আদায়রত অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি চার ছেলে, এক জামাতাসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন এবং নাতি-নাতনি রেখে গেছেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টায় পাংগাশিয়া গ্রামের বাড়িতে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়, যেখানেও শত শত মানুষ অংশগ্রহণ করেন। এরপর বাদ জুমা লতিফ স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে পৌর মুসলিম গোরস্থানে তাঁর স্বামীর কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন