শ্রীপুরে চায়ের দোকান থেকে ১১ জোয়ারী গ্রেফতার,নগদ অর্থ ও সরঞ্জাম উদ্ধার
মোঃ রাশিদুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শ্রীপুরে চায়ের দোকানে বসানো জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকান মালিক সাদ্দাম হোসেন ও জুয়ার আসরের মূলহোতা বিএনপি নেতা মোকাদ্দেস বিশ্বাস পালিয়ে যায়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আমলসার বাজার এলাকায় অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানায়, আমলসার গ্রামের একটি দোকানে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকান মালিক সাদ্দাম হোসেন ও জুয়ার আসরের মূলহোতা মোকাদ্দেস ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ওই দোকান থেকে জুয়া খেলায় জড়িত ১১ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—আমলসার গ্রামের মো. ইউনুস শেখ (৪২), মো. জসিম শেখ (২৮), মো. সুখ চাঁদ শেখ (৩০), মো. সাইদ মোল্লা (৪০), মো. ইসরাত শেখ (৩২), মো. দেলোয়ার হোসেন (৫০), মো. বাবলু শেখ (৪৩), মো. বাহারুল ইসলাম (৪৮), কোদলা গ্রামের মো. শাহজাহান মোল্লা (৫০), বিলনাথুর গ্রামের মো. আজের আলী শেখ (৪০) এবং কচুবাড়িয়া গ্রামের মো. ইউনুস শেখ (৪৫)।
শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, জুয়ার আসর থেকে ১১ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: