বরিশাল সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক গবেষণা প্রস্তাব হস্তান্তর
পবিপ্রবি ও অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে বরিশাল সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক গবেষণা প্রস্তাব হস্তান্তর
দুমকী প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) 'একাডেমি-ইন্ডাস্ট্রি কোলাবরেশন'-এর আওতায় বরিশাল সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত একটি বহুপাক্ষিক যৌথ গবেষণা প্রস্তাব কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর দুপুর ১:০০ টায় বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের নিকট এই গবেষণা প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়।
উক্ত যৌথ গবেষণায় দেশী ও বিদেশী বেশ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নিচ্ছে—
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)
নিউ ইংল্যান্ড ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া
ইউরালা কাউন্সিল, অস্ট্রেলিয়া
এসিআই ফার্টিলাইজার, বাংলাদেশ
বরিশাল সিটি কর্পোরেশন
অস্ট্রেলিয়ান একটি কোম্পানি পাইরোলাইসিস (Pyrolysis) প্রক্রিয়ার মাধ্যমে বর্জ্য রিসাইক্লিং উদ্ভাবনে অর্থায়নে আগ্রহ প্রকাশ করায় বরিশাল সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার গতি ফেরাতে এই প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে।
প্রকল্প পরিচালনা পর্ষদ:
প্রজেক্ট লিডার: প্রফেসর ড. শামীম মিয়া (শিক্ষক, নিউ ইংল্যান্ড ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া এবং অধ্যাপক, কৃষিতত্ত্ব বিভাগ, পবিপ্রবি)।
প্রজেক্ট মেম্বারগণ:
প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম (প্রো-ভাইস চ্যান্সেলর ও অধ্যাপক, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, পবিপ্রবি)
প্রফেসর ড. খোকন হোসেন (ডিন, সিএসই অনুষদ এবং পরিচালক, রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার, পবিপ্রবি)
ড. হাচিব মোহাম্মদ তুষার (পরিচালক, স্টুডেন্ট অ্যাফেয়ার্স এবং প্রজেক্ট মেম্বার, JSPS-UGC দ্বিপাক্ষিক যৌথ গবেষণা প্রকল্প)
উল্লেখ্য, পবিপ্রবির বর্তমান উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্ববিদ্যালয়টিকে জাতীয় ও আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উন্নীত করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: