পাঁচবিবিতে সমিরণ নেছা সপ্রাবির নবগঠিত কমিটিকে সংবর্ধনা
দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে সমিরণ নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি রাজিব হাসান রনি, সহ-সভাপতি রাফিউল ইসলাম রুবেলসহ কমিটির সদস্যদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়। পরে সভাপতি, সহ-সভাপতিসহ সদস্যরা ব্যবস্থাপনা কমিটির খাতায় স্বাক্ষর করে দায়িত্বভার গ্রহণ করেন। এরপর শিক্ষকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাবেক সভাপতি ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিতা রানী মহন্ত। সহকারী শিক্ষক সবিতা সরকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মুক্তা বানু।
সভায় বক্তব্য দেন সভাপতি রাজিব হাসান রনি, সহ-সভাপতি রাফিউল ইসলাম রুবেল ও বিদ্যুৎসাহী সদস্য এস এম রকিবুল হাসান সুমন।
সভাপতি রাজিব হাসান রনি বলেন, বিদ্যালয়ের ঐতিহ্য ফিরিয়ে আনতে শিক্ষকদের সময়মতো উপস্থিতি ও যত্নসহকারে পাঠদান নিশ্চিত করতে হবে। শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়নে কমিটি সর্বাত্মক চেষ্টা করবে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: