• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকের ওপর সিলিং ফ্যান ধস


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:০৬ পিএম;
রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকের ওপর সিলিং ফ্যান ধস

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত এক চিকিৎসকের ওপর সিলিং ফ্যান ধসে পড়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) চিকিৎসা সেবা প্রদানকালে হাসপাতালের রেস্টরুমে কর্তব্যরত চিকিৎসক ডা. ফৌজিয়ার ওপর হঠাৎ একটি সিলিং ফ্যান ধসে পড়ে। এতে অল্পের জন্য মাথায় আঘাত লাগা থেকে রক্ষা পেলেও ফ্যানটি তার কাঁধে পড়ে বলে জানা গেছে।

ঘটনাটি হাসপাতালের অবকাঠামোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। যেখানে চিকিৎসা নিতে আসা রোগীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার কথা, সেখানে কর্তব্যরত চিকিৎসকরাও যদি এমন ঝুঁকির মধ্যে থাকেন, তাহলে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হওয়াই স্বাভাবিক।

হাসপাতালের পুরোনো ও ঝুঁকিপূর্ণ স্থাপনা এবং বৈদ্যুতিক সরঞ্জামগুলো দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন