গলাচিপায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা
পটুয়াখালীর গলাচিপায় ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে প্রচুর বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মালম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।
শুক্রবার ২৪ শে জুলাই বিকাল ৫ ঘটিকায় গলাচিপা সাহাবাড়ীর মন্দির প্রাঙ্গণ থেকে জগন্নাথ দেবের বিগ্রহ সুসজ্জিত রথে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রী শ্রী কালী মন্দিরে গিয়ে শেষ হয়। রথযাত্রায় ভক্ত অনুরাগীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ ও অংশ নেন। শঙ্খ ধ্বনি, উলুধ্বনি, কীর্তন ও ধর্মীয় সংগীতের মধ্য দিয়ে পুরো শোভাযাত্রা উৎসবমুখর হয়ে ওঠে।
এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা শ্রী শ্রী কেন্দ্রীয় কালীবাড়ি পরিচালনা কমিটির আহবায়ক শ্রীযুক্ত বাবু রামকৃষ্ণ পাল, সদস্য সচিব শ্রীযুক্ত বাবু সুখ রঞ্জন বণিক সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক , সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ভক্তবৃন্দ।
মাসি বাড়ি সাত দিন বেড়ানোর পর শ্রাবণ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়। এই দিন ফ্রি জগন্নাথ দেব, শ্রী জগন্নাথ দেবের ভাই বল ভদ্র এবং বোন শ্রীমতি সুভদ্রা কে নিয়ে পুনরায় রথে চড়ে নিজ গৃহে শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে ফিরে আসেন।
রথ যাত্রার এই আছার শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি ভগবান ও ভক্তের মিলনের প্রতীক। এই উৎসবের মাধ্যমে বিশ্বাস করা হয় ভগবান নিজেই মন্দিরের গন্ডী পেরিয়ে ভক্তদের দ্বারে চলে আসেন। যাতে করে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই তার দর্শন ও আশীর্বাদ লাভ করতে পারেন। পৃথিবীর সকল মানুষ সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারেন ।এই প্রার্থনাই সকল ভক্তদের মনে ।
সব শেষ মন্দিরে উপস্থিত সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এবং সকল মানুষের জন্য আশীর্বাদ করা হয়।
নির্মলেন্দু সরকার। প্রতিনিধি। গলাচিপা। পটুয়াখালী।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: