• ঢাকা
  • মঙ্গলবার, ২৫ আগষ্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বোয়ালমারী ত্রিপল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয়; প্রতিনিয়ত রাস্তা পারাপারে ঝুঁকিতে শিশুরা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:০২ পিএম;
বোয়ালমারী ত্রিপল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয়; প্রতিনিয়ত রাস্তা পারাপারে ঝুঁকিতে শিশুরা

মিজান উর রহমান :

 

বোয়ালমারীতে ত্রিপল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয়টি   ফরিদপুরের মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের একদম পাশে অবস্থিত। এই বিদ্যালয়টির মুল ফটক বা প্রধান প্রবেশ দ্বারটিই রয়েছে মেইন রোডের সাথে। ফলে প্রতিদিন বিদ্যালয়ে অধ্যয়নরত কোমলমতি শিশু শিক্ষার্থীদের  পারাপার বা আসা-যাওয়ায় অসম্ভব ঝুকির মধ্যেই কাটাতে হয়। বিদ্যালয়ের সচেতন শিক্ষক মন্ডলীর সতর্কতামুলক পদক্ষেপের কারণে শিশুরা অত্যন্ত কৌশলে রাস্তা পার হচ্ছে প্রতিদিন, যা মোটেও স্বাভাবিক নয়। সতর্কতা যতই থাকুক, ঝুকি কিন্তু থেকেই যায়! আর ঝুঁকির কারণে ঘটে যেতে পারে যে কোনো সময় যে কোনো ধরনের অঘটন। আর এই অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে অতি দ্রুত কর্তৃপক্ষের উচিৎ বাস্তব সম্মত পদক্ষেপ নেওয়া। বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী এবং অভিভাবকদের দীর্ঘ দিনের দাবী এখানে একটি ফুট ওভার ব্রীজ তৈরি করা।  

এই দাবীর স্বপক্ষে বাস্তবসম্মত  যুক্তি তুলে ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুরর্ণা রায় লিপা তাঁর ফেস বুক ওয়ালে একটি হৃদয়স্পর্শী আবেগঘন স্টাটাস দিয়েছেন, নীচে তা হুবহু তুলে ধরা হলো :

"ফরিদপুর-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সাথেই আমার বিদ্যালয় অবস্থিত। রাস্তার মোড়ে বিদ্যালয়ের প্রবেশদ্বার। ছুটির পরে শিক্ষার্থীদের রাস্তা পার করে দেওয়া আমাদের জন্য প্রতিদিনের চ্যালেঞ্জ। অজস্র যানবাহন সবসময় চলাচল করে এই রাস্তা দিয়ে। মোড়ের দুই দিক থেকে আসা গাড়িগুলো লাল পতাকা উঁচু করে সংকেত দিলেও সহজে গতি থামায় না। নেই কোনো গতিরোধক। যানবাহনের চালকদের থামতে বললে না থেমে শিক্ষার্থীদের এবং আমাদের ধমক দেয়। মটরসাইকেলগুলো দুরন্ত বাতাসের মতন সাঁই করে ছুটে যায়। মনে ভয় হয়, কখন যেন কী দূর্ঘটনা ঘটে!
স্বপ্ন দেখি, বিদ্যালয়ের সামনে যদি একটা ফুট ওভার ব্রিজ নির্মাণ হতো!!"

#primaryschool

মিজান উর রহমান 
সহযোগী ব্যবস্থাপনা সম্পাদক,
দৈনিক পুনরুত্থান।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান / মিজান উর রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন