• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বিএনপির স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মেজর হাফিজ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:০৮ পিএম;
বিএনপির স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মেজর হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচিত হওয়ার পর এ ঘোষণা দেন তিনি।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১টা ৩৫ মিনিটে জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি নিজেই এই পদত্যাগের ঘোষণা দেন।

এর আগে, দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। একই দিন সকাল ১১টায় বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।

অধিবেশন শুরুর সময় স্পিকারের চেয়ার শূন্য রাখা হয় এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয়।

সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান শুরুতেই স্বাগত বক্তব্য দেন। বক্তব্যে তিনি গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন