খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা
খুলনা মহানগরীতে গাজী রফিক ওরফে ঢাকাইয়া রফিক (৪৫) নামের এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর লবণচরা থানার অধীন মাথাভাঙার কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রফিকের বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা। তিনি স্থানীয় বিএনপির কর্মী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে করে এক দুর্বৃত্ত গাজী রফিকের তলপেটে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রফিককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন লবণচরা থানার ওসি মোশাররফ হোসেন। তিনি বলেন, এ ঘটনার পর অভিযুক্তকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: