• ঢাকা
  • বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

ফরিদপুরে নদী ভাঙ্গন ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দুইশত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:০০ পিএম;
ফরিদপুরে নদী ভাঙ্গন ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দুইশত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

ফরিদপুর জেলা প্রতিনিধি :

 

ফরিদপুরের সদর উপজেলায় পদ্মা নদীর ভাঙ্গনে ঘরবাড়ি হারা ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দুইশত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। 
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) দুপুরে সদর উপজেলার হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া এর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, সদর উপজেলা ত্রাণ কর্মকর্তা প্রণব পান্ডে, কোতোয়ালি থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, জেলা কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজানুর বিশ্বাস তরুণ প্রমুখ।

এসময় প্রধান অতিথি বলেন ফরিদপুরের সদর উপজেলার পদ্মা নদীর ভাঙ্গন কবলিত নর্থ চ্যানেল ও ডিগ্রীচর ইউনিয়নে পদ্মার ভাঙ্গন থেকে রক্ষার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। যেখানে ভাঙ্গন শুরু হয়েছে সেখানে বালুর বস্তা ফেলা ছাড়াও স্থায়ীভাবে বাঁধ নির্মাণের পরিকল্পনা গ্রহন করা হয়েছে। অচিরেই এইসব এলাকা ভাঙ্গনের হাত থেকে রক্ষা পাবে। ‌

পরে তিনি উপস্থিত দুই শত পরিবারের মাঝে এক বাধ করে টিন ও চেক বিতরণ করেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন