টঙ্গীতে চাকরির প্রলোভনে প্রবাসী বন্ধুকে হত্যা, ২৭ দিন পর লাশ উদ্ধার
গাজীপুরের টঙ্গীতে প্রবাসী বন্ধুকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে এনে গামছা পেঁচিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
নিখোঁজের ২৭ দিন পর সোমবার সকালে পরিত্যক্ত একটি ড্রেন থেকে নিহত আকাশ সরদারের (২১) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মূল অভিযুক্ত মাজহারুল ইসলাম মিঠুকে (৩০) গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আকাশ সরদার ও গ্রেফতারকৃত মাজহারুল ইসলাম মিঠু পূর্বে একসাথে কম্বোডিয়ায় কর্মরত ছিলেন।
সম্প্রতি দেশে ফেরার পর আকাশ বেকার হয়ে পড়লে মিঠু তাকে ঢাকায় চাকরি দেওয়ার কথা বলে গত ২৭ জুলাই টঙ্গীতে নিয়ে আসেন।
ইজতেমা ময়দানে অবস্থানকালে সংজ্ঞানাশক খাইয়ে আকাশের টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়।
পরবর্তীতে ঘটনা জানাজানির আশঙ্কায় তাকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ ড্রেনে ফেলে পালিয়ে যান মিঠু।
উত্তরা র্যাব-১ ও পুলিশের যৌথ অভিযানে অভিযুক্ত মিঠুকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই লাশ উদ্ধার করা হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- বন্ধুকে হত্যা
- ২৭ দিন পর
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: