• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. রাজনীতি

বোয়ালমারীর সাতৈরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, মিথ্যা প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন"


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৪৭ এএম;
বোয়ালমারীর সাতৈরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, মিথ্যা প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন"

 বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি  :

 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী মোহাম্মদ মোক্তার হোসেন এবং যুবদল নেতা মোহাম্মদ  ইমরান হোসেনকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগ উঠেছে। ফেসবুকে মিথ্যা প্রচারনার  প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দুই নেতা।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সাতৈর বাজারস্থ যুবদল নেতা মোহাম্মদ ইমরান হোসেনের ব্যবসায়িক প্রতিষ্ঠানে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ মোক্তার হোসেন ও মোহাম্মদ ইমরান হোসেন বলেন যৌথ বিবৃতি প্রদান করেন। তারা জানান  শালিস-বৈঠককে কেন্দ্র করে তাদের দুজনকে জড়িয়ে মারামারি হয়েছে, এমন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। যা সম্পূর্ণ উদ্দেশ্য মুলক এবং বিভ্রাান্তিকর। বিশেষ করে ‘Md রাসেল,'  নামের একটি ফেসবুক আইডি থেকে তাদের জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
তারা বলেন, তাদের মধ্যে অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রচার করে তাদের দীর্ঘদিনের সম্পর্কের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে।
মোহাম্মদ মোক্তার হোসেন ও মোহাম্মদ ইমরান হোসেন বলেন, “আমাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক। আমাদের সম্পর্ক পিতা-পুত্রের মতো। আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। সম্পর্কের মধ্যে ফাটল ধরানোর জন্য মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। কেউ এসব অপপ্রচারে কান দেবেন না।”
তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচারের আগে তার সত্যতা যাচাই করা উচিত। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে কাউকে সামাজিকভাবে হেয় না করার জন্য তারা সকলের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে সাবেক ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মান্দার ফকির, মোহাম্মদ আরেজ মাতুব্বর, মোহাম্মদ ইব্রাহিম শেখ, মোহাম্মদ আবুল হোসেন, রতন মাতুব্বর, কুদ্দুস শেখ, হাবিব শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন