• ঢাকা
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

দশমিনা সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে শাহজাহান প্যাদার দায়িত্ব গ্রহণ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৪৩ পিএম;
দশমিনা সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে শাহজাহান প্যাদার দায়িত্ব গ্রহণ

দশমিনা সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে শাহজাহান প্যাদার দায়িত্ব গ্রহণ, ইউএনও ও ওসির সঙ্গে সাক্ষাৎ

জয়ন্ত ভক্ত, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:

 

পটুয়াখালীর দশমিনা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান-১ মো. শাহজাহান প্যাদা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সম্প্রতি পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়। সরকারি নির্দেশনা এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাঁকে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়।

এর আগে দশমিনা সদর ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা। নতুন এই অফিস আদেশ জারির পর তাঁকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

দায়িত্ব পাওয়ার পর ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহজাহান প্যাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ইউপির চলমান কার্যক্রম, নাগরিক সেবা প্রদান ও বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। পরে তিনি দশমিনা থানায় গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন এবং আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় করেন।

স্থানীয় সচেতন মহলের মতে, নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের ফলে ইউনিয়ন পরিষদের নিয়মিত প্রশাসনিক ও নাগরিক সেবামূলক কার্যক্রম আরও বেশি গতিশীল হবে।

এ বিষয়ে নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহজাহান প্যাদা বলেন, “দশমিনা সদর ইউনিয়নের সাধারণ মানুষের দোরগোড়ায় কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দেওয়া আমার প্রধান লক্ষ্য। দায়িত্ব পাওয়ার পর থেকেই নাগরিকদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিতে আমি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি।”

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন