• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. আইন ও আদালত

বোয়ালমারীর সেই চিকিৎসক স্ত্রীসহ তিন দিনের রিমান্ডে


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৫৩ পিএম;
বোয়ালমারীর সেই চিকিৎসক স্ত্রীসহ তিন দিনের রিমান্ডে

ভাইয়ের গুলিতে ভাই খুন মামলায়
বোয়ালমারীর সেই চিকিৎসক স্ত্রীসহ তিন দিনের রিমান্ডে

 

মিজান উর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

 

বোয়ালমারীর সেই চিকিৎসককে স্ত্রীসহ তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামি অধ্যাপক ডা. মো. গোলাম কবির ও তার স্ত্রী হোসনে আরাকে মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) আদালতে হাজির করা হয়। আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলার চতুল গ্রামে পারিবারিক জমির গাছ বিক্রিকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা উত্তপ্ত সংঘর্ষে রূপ নেয়। এ সময় বড় ভাই গোলাম কবির ক্ষিপ্ত হয়ে শর্টগান দিয়ে ছোট ভাই হুমায়ুন কবীর মিন্টুকে গুলি করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলে অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে বোয়ালমারী থানায় সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। স্থানীয় জনতা ঘটনাস্থল থেকেই প্রধান আসামি গোলাম কবিরকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরবর্তীকালে পুলিশ তার স্ত্রী হোসনে আরাকেও আটক করে।

বৃহস্পতিবার দুপুরে আসামিদের আদালতে পাঠানো হলে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন