• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

ফরিদপুরে ৬০০পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারী আটক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:০২ পিএম;
ফরিদপুরে ৬০০পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারী আটক

ফরিদপুর  জেলা প্রতিনিধি :

 

ফরিদপুর সদর উপজেলার শহরের গুহ লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাজেদা বেগম (৪০) নামের এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গত সোমবার (৩০ মার্চ ২০২৬) ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাজেদা বেগম ওই এলাকার ফরিদ বিশ্বাসের বাড়ির ভাড়াটিয়া বলে জানা গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সাইফুর রহমান বাদী হয়ে মাজেদা বেগমকে প্রধান আসামী করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন