• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

সড়ক দখল করে বেড়া নির্মাণ: চরম ভোগান্তিতে কলাপাড়ায় ৪ টি পরিবার 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:০১ পিএম;
সড়ক দখল করে বেড়া নির্মাণ: চরম ভোগান্তিতে কলাপাড়ায় ৪ টি পরিবার 

মশিউর রহমান লিটু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

 


পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সড়ক দখল করে বেড়া নির্মাণের অভিযোগে চারটি পরিবার কার্যত গৃহবন্দী হয়ে পড়েছে। প্রায় ১০ দিন ধরে চলাচলের পথ বন্ধ থাকায় এসব পরিবারের সদস্যরা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।
ঘটনাটি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের তাহেরপুর গ্রামে ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তাহেরপুর গ্রামের এসএ ওমেদপুর মৌজার ৫২৭ দাগের ১ নম্বর খাস খতিয়ানের একটি সড়ক নিজের রেকর্ডভুক্ত সম্পত্তি দাবি করে প্রায় ১০ দিন আগে কাঠ দিয়ে বেড়া দেন হযরত আলী নামের এক ব্যক্তি। এতে ওই সড়ক ব্যবহারকারী আবদুল খালেক মুসুল্লী, ইদ্রিস, আবুল হাসান ও আবুল কালামের পরিবারের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
এছাড়া প্রায় দুই বছর আগে অভিযুক্ত ব্যক্তি সড়কের প্রায় দুই-তৃতীয়াংশ অংশ কেটে পুকুর তৈরি করেন বলেও অভিযোগ রয়েছে। পরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কবরস্থানের উপর দিয়ে ঝুঁকি নিয়ে বিকল্প পথে চলাচল করছিলেন। তবে সোমবার ভোরে অপর এক প্রতিবেশী সামসুল হক সিকদার জাল দিয়ে সেই পথও বন্ধ করে দিলে চারটি পরিবার পুরোপুরি গৃহবন্দী হয়ে পড়ে।
তবে এ বিষয়ে অভিযুক্ত হযরত আলী দাবি করেছেন, সালিস বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে সড়কে বেড়া দেওয়া হয়েছে।
এ ব্যাপারে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক জানান, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন