• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধে নৃশংস হামলায় আহত যুবক সজিবের ঢামেকে মৃত্যু 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:২৫ পিএম;
বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধে নৃশংস হামলায় আহত যুবক সজিবের ঢামেকে মৃত্যু 

নজরুল ইসলাম আলীম:

 

বরিশালের বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত নৃশংস হামলার শিকার হয়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন সাইদুল ইসলাম সজিব (২৫) নামের এক যুবক। গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করে মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিহত সজিব উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামের  আবুল হোসেন খানের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ সকালে নিজ বসতভিটার রেকর্ডীয় জমিতে দোকান ঘর নির্মাণের কাজ শুরু করলে প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় স্থানীয় মো. মিলন খানের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।হামলাকারীরা নির্মাণাধীন দোকান ঘর ভাঙচুর করে এবং বাঁধা দিতে গেলে সজিবসহ তার পরিবারের সদস্যদের ওপর এলোপাতাড়ি আঘাত করে। এতে সজিবের মাথায় গুরুতর আঘাত লেগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। গুরুতর ্প্আহত অবস্থায় প্রথমে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ ঘটনায় সজিবের বাবা আবুল হোসেন খান বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, সজিবের মৃত্যুর পর মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি, যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয়রা।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন