• ঢাকা
  • রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

অবৈধভাবে পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে মুদি ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৪৭ পিএম;
অবৈধভাবে পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে মুদি ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা

নুর-আমিন, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:

 

দিনাজপুরের খানসামা উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে এক মুদি ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ভুল্লারডাঙ্গা বাজারে একটি মুদিখানার দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই দোকান থেকে ১০০.৫ লিটার পেট্রোল জব্দ করা হয়।

পরে জব্দকৃত পেট্রোল স্থানীয় মোটরসাইকেল চালকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। একই সঙ্গে জুয়েল রানা নামে ওই মুদি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ওই এলাকার জহির উদ্দিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সরকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস। তিনি জানান, জ্বালানি তেলের চলমান সংকটকে পুঁজি করে অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগের প্রেক্ষিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অনিয়ম রোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।ছবির 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন