• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. দূর্ঘটনা

বাকেরগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ ঝরল এক যাত্রীর, আহত অন্তত ৭


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৩৩ পিএম;
বাকেরগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ ঝরল এক যাত্রীর, আহত অন্তত ৭

বাকেরগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ ঝরল এক যাত্রীর, আহত অন্তত ৭ — অতিরিক্ত গতিই কি আবারও কেড়ে নিল জীবন?

 

নজরুল ইসলাম আলীম:

 

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলায় আবারও রক্ত ঝরল বেপরোয়া গতির বলিতে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর প্রায় ২টার দিকে উপজেলার আউলিয়াপুরের রেইনট্রি তলা এলাকায় যাত্রীবাহী বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে হেমায়েত রাজা (৪৫) নামে এক যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং অন্তত সাতজন আহত হয়েছেন। নিহত হেমায়েত রাজা ঢাকার মতিঝিল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্য অনুযায়ী, বরিশাল থেকে ছেড়ে আসা ‘শ্রাবণী’ পরিবহনের একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী অটোরিকশা ও মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়, যাত্রীরা ছিটকে পড়েন সড়কে। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী হেমায়েত রাজা নিহত হন।দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।এদিকে, দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার কে এম সোহেল রানা জানান, ঘাতক বাসটি শনাক্ত করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের এই অংশে দীর্ঘদিন ধরে বেপরোয়া গতির যান চলাচল ও কার্যকর ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবে একের পর এক দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুতগতির লাগাম টেনে ধরতে এবং সড়কে কঠোর নজরদারি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, আরেকবার সামনে এসেছে সড়ক নিরাপত্তাহীনতার নির্মম চিত্র।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন